অনলাইন সংস্করণ
১২:১৭, ২৯ মার্চ, ২০২৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
রোববার (২৯ মার্চ) তাদের গ্রেপ্তার দেখাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। এ বিষয়ে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, আওয়ামী লীগের শাসনামলে গুমের অভিযোগে মামুন খালেদকে এবং জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল-২ এ আবেদন দাখিল করেছে প্রসিকিউশন।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর থানাধীন দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে ৫ দিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড দেওয়া হয়।