অনলাইন সংস্করণ
১১:১৩, ১৬ এপ্রিল, ২০২৬
আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর আগামী ১৯ মে অনুষ্ঠেয় সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।
বার কাউন্সিলের সচিবের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বার কাউন্সিল সদস্য নির্বাচনে সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনী প্রচারণা কার্যক্রমসমূহ উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশংকা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির নিকট থেকে প্রাপ্ত আবেদন ও অনুরোধসমূহ যথাযথভাবে বিবেচনায় নিয়ে, আগামী ১৯মে অনুষ্ঠেয় বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন স্থগিত করা হলো।