
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।
এদিন সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। অবকাশ শেষে আদালত খোলায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
অন্যদিকে, হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। এরই মধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের জন্য ৬৩টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে ২৯টি একক বেঞ্চ এবং ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।
২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠনবিধি অনুযায়ী, ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এসব বেঞ্চ নির্ধারণ করা হয়েছে।