
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলনের স্বাক্ষরিত পুনঃতফসিলে এ তথ্য জানানো হয়।
পুনঃতফসিল অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩ মে বিকেল ৫টা পর্যন্ত।
উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি পেশাগত সংগঠন।
নির্বাচনে কার্যকরী কমিটির মোট ১৪টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং সদস্য পদে ৭টি রয়েছে।