ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ১৭৭ মামলা নিষ্পত্তি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলিয়ে প্রথম দিনেই (বুধবার, ২২ এপ্রিল) মোট ৭০৭টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং ১৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি করা হয়। একইদিনে হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি এবং ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

তিনি আরও জানান, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানিযোগ্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি সম্পন্ন হয়।

উল্লেখ্য, জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের জারি করা প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্ট,হাইকোর্ট,শুনানি,মামলা,ভার্চুয়াল,জ্বালানি সাশ্রয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত