অনলাইন সংস্করণ
১১:৪১, ২৭ এপ্রিল, ২০২৬
মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করেন আমির হামজা। শুনানিতে অংশ নিতে তিনি সশরীরে হাইকোর্টে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিলের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেন।
তবে নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।