ঢাকা রোববার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মে) এ বিষয়ে শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ আদেশের জন্য আগামী বৃহস্পতিবার (২১ মে) দিন নির্ধারণ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে এই রিট করা হয়েছে। তার দাবি, ওই সময় অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে যেন অস্বাভাবিকভাবে ক্ষমতা থেকে সরানো না যায়, সে জন্য একটি তদন্ত কমিশন গঠন প্রয়োজন।

রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটে যাওয়া সব ঘটনার তদন্ত চাওয়া হয়েছে। তদন্ত কীভাবে হবে, তা সরকার নির্ধারণ করবে বলে তারা জানিয়েছেন।

আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আগামী বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন।

হাইকোর্টে রিট,কর্মকাণ্ডের তদন্ত,১৮ মাস,অন্তর্বর্তী সরকার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত