ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সাবেক এমপিসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

সাবেক এমপিসহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে কথিত ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (২০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এই মামলার চার আসামির মধ্যে বরিশালের উজিরপুর থানার সাবেক দুই সহকারী উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ ও সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন।

মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ১৭ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। মোট ২৮ জন সাক্ষী থাকবেন। একই দিনে আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদনও খারিজ করে দেওয়া হয়।

এর আগে, চলতি বছরের ৩১ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরে অভিযোগ গ্রহণের পর পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বিচার শুরুর আদেশ,৪ জনের বিরুদ্ধে,সাবেক এমপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত