ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী না দাঁড়ানোর সিদ্ধান্ত

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি।

শুক্রবার (২২ মে) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান অ্যাডভোকেট নজরুল ইসলাম।

তিনি লেখেন, ঢাকা বারের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই মামলায় কোনো আইনজীবী আসামিপক্ষে দাঁড়াবেন না।

ঘটনার বিষয়ে জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকার পল্লবী এলাকার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা পাওয়া যায়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি আদালতে রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে পুলিশ জানায়।

তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সকালে রামিসা বাসা থেকে বের হলে সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নেয়। সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করা হয় এবং পরে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পর স্থানীয়রা সোহেল রানার স্ত্রীকে আটক করলেও অভিযুক্ত ব্যক্তি জানালার গ্রিল কেটে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

না দাঁড়ানোর সিদ্ধান্ত,আসামিপক্ষে আইনজীবী,রামিসা হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত