অনলাইন সংস্করণ
১৫:২৯, ০৯ জুলাই, ২০২৬
আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, যা সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের আনুষ্ঠানিক ব্রিফিং এ মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া কোনো বিকল্প ছিল না৷ তত্ত্বাবধায়ক ও গণভোটের বিধান ফেরার রায়ে জনআকাঙ্খা পূরণ হয়েছে।
আইনমন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোটসহ মোট চারটি ছাড়া বাকিগুলোর রায় হয়নি সেগুলোর সিদ্ধান্ত হবে সংসদে।
তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে বেশ কিছু সংশোধনী নেয়া হয়েছিল যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা হয়েছিল। এটা ফ্যাসিজমের চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল।