ঢাকা রোববার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এমপি ফিরোজ

জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এমপি ফিরোজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ এ জামিনের আদেশ দেন।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানায় সোহাগ মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে। ২৩ আগস্ট বনানী থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে ভাটারা থানাধীন ফরাজী হাসপাতালের সামনে পুলিশের গুলিতে নিহত হন সোহাগ মিয়া। এ ঘটনায় ২০ আগস্ট তার বাবা শাফায়েত হোসেন ভাটারা থানায় হত্যা মামলা করেন।

ফিরোজ,সাবেক এমপি,জামিন,জুলাই হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত