ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

আরও বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আরও বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানিয়েছেন, ৩ জুন পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার।

এর আগে গত সোমবার (১ জুন) পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যা ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।

আবা/এসআর/২৬

রিজার্ভ,বাড়লো
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত