ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘The Service is under Maintenance’ শীর্ষক একটি বার্তা দেখা যায়।

ওই বার্তায় বলা হয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে সেবাটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে শিগগিরই সেবা আবারও চালু করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সাইবার হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে একের পর এক ওয়েবসাইট বন্ধ রাখা হচ্ছে। ইন্টারনেটের বড় একটি অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দু’টি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর থেকে এমন সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে সিস্টেমে প্রবেশ করে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় শনাক্ত হওয়া এই ত্রুটি সংশোধনে বিশ্বজুড়ে জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে।

ওয়েবসাইট,বাংলাদেশ ব্যাংক,নিরাপত্তাঝুঁকি,সাইবার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত