ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

৪৯তম বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৪৯তম বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, ৪৯তম বিশেষ বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার প্রকাশ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছিল। তাঁদের মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হননি। ফলে ৬৫৭ জন নিয়োগের জন্য বিবেচিত হন। রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হয়নি। কয়েক ধাপে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। তবে পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। কারও বিরুদ্ধে গুরুতর কোনো অপরাধের অভিযোগ থাকলে পুলিশ ভেরিফিকেশনের পর সে কারণে কেউ বাদ পড়তে পারেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হচ্ছে—এমন ধারণা ঠিক নয়। তবে কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলে যাচাই-বাছাই শেষে শতকরা একজন বা হাজারে দু-একজন বাদ পড়তে পারেন।

আবা/এসআর/২৬

বিসিএস,প্রজ্ঞাপন,নিয়োগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত