ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ছুটি শেষে প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা খুলছে আজ

ছুটি শেষে প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা খুলছে আজ

টানা ছুটি শেষে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা আজ খুলছে। তবে কলেজের ছুটি চলবে আরও কিছুদিন। ১ নভেম্বর থেকে কলেজগুলোতে ক্লাস শুরু হবে।

আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। তথ্যমতে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ ছিল।

তথ্যমতে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ ছিল।

এদিকে, ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ এবং ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর রোববার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজার ছুটি পড়েছে। এতে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও বেশি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি শুরু হয়। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।

আবা/এসআর/২৬

ছুটি,প্রাথমিক-মাধ্যমিক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত