ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রাজবাড়ীর কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. নূর আলম (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

গতকাল সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আলম কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন।

পথে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। নূর আলম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইকপাড়া এলাকার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত