ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

তিন বছর লাইফ সাপোর্টে থাকার পর কুবি শিক্ষার্থীর মৃত্যু

তিন বছর লাইফ সাপোর্টে থাকার পর কুবি শিক্ষার্থীর মৃত্যু

তিন বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে তিশা বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ মারা গেছেন।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মহিবুল্লাহ।

এর আগে, ২০২৩ সালের ৯ নভেম্বর সকাল ৯টার দিকে সাইকেল চালিয়ে টিউশনিতে যাওয়ার পথে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার বাম হাত ভেঙে যায় এবং ডান হাতেও গুরুতর আঘাত লাগে। এ ছাড়া নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হয়।

পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ইরফানের বড় ভাই মহিবুল্লাহ বলেন, “আজ ফজরের পর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে আমার ভাই মারা গেছে। দুই জায়গায় তার জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরে বাদ জোহর এবং গ্রামের বাড়ি সাতকানিয়ায় মাগরিবের পর জানাজা হবে। আমরা নির্ধারিত সময় আপনাদের জানিয়ে দেব।”

কুবি শিক্ষার্থীর মৃত্যু,লাইফ সাপোর্টে,তিন বছর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত