অনলাইন সংস্করণ
১৯:৪২, ১৯ মার্চ, ২০২৬
"বুকে ভীষণ যন্ত্রণা" গানটি মিজানুর রহমান এর কথায় সালমান রাজ এর কন্ঠে এবার ঈদে আসছে এবার ঈদে স্যাড রোমান্টিক গান সালমান রাজের সুপার কণ্ঠে আর মিজানুর রহমান এর কথামালায় 'বুকে ভীষণ যন্ত্রণা' শিরোনামে। গানের সুর দিয়েছেন পলক হাসান সুমন আর সংগীতে ছিলেন দীন ইসলাম শাহরুখ। গানটি পাবেন Ridowan Flim ইউটিউব চ্যানেলে। গান লেখার আগে মিজানুর রহমান ভেবেছেন কণ্ঠশিল্পী সালমান রাজ তো অনেক রোমান্টিক গান গেয়েছেন। এবার একটু ভিন্ন ধর্মী স্যাড রোমান্টিক গান সালমান রাজের কণ্ঠে আসুক এটা মিজানুর রহমান এর ছোট্ট প্রয়াস। ঈদে ভিন্নস্বাদের এই গান দূর প্রবাসে এবং দেশে যারা আছেন সবার ভালো লাগবে। গীতিকার মিজানুর রহমান ও কণ্ঠশিল্পী সালমান রাজ আর সুরকার পলক হাসান সুমনের এই আশা। দর্শকদের ভালো লাগানোর জন্য বিরহ প্রেমের কথামালার সংমিশ্রনে বুকে ভীষণ যন্ত্রণা গানটি মানুষের জীবনের কথা বলে এই ভাবনায় প্রকাশিত। গানের কথা: দারুন যন্ত্রণা বুকে ভিশন যন্ত্রণা তোমার মায়ায় পইরা হইলো কলিজা ভুনা !! তিলে তিলে যাচ্ছি বয়ে বুকে নিয়ে তোমার বেদনা ! দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা ! তুমি আমায় দুঃখ দিয়া বলো কি পেয়েছ। জানি আমি এতে তুমি আনন্দে আছো !! তিলে তিলে যাচ্ছি বয়ে বুকে নিয়ে তোমার বেদনা ! দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা ! পুড়লে আমি শান্তি পাও কথা মিথ্যা নয়। তোমার কাছে ভালোবাসা শুধু অভিনয় !! তিলে তিলে যাচ্ছি বয়ে বুকে নিয়ে তোমার বেদনা ! দারুন যন্ত্রনা বুকে ভীষণ যন্ত্রণা তোমার মায়ায় পইরা হইল কলিজা ভুনা !