ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা

বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা

বিয়ে করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সিমরিন লুবাবা। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে বিয়ের কথা নিয়েই জানিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

বিয়ের খবর জানানো পোস্টে একটি ছবি প্রকাশ করলেও বর-কনের চেহারা দেখা যাচ্ছে না তাতে। পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। ফলে তার বিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনা চলছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করছেন।

লুবাবার পরিবারের একটি সূত্র সময় সংবাদকে জানিয়েছে, পাত্র আলেম ও দেশের বাইরে থাকেন। ১৬ বছর বয়সে ইসলামি বিধান অনুযায়ী পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

খুব শিগগিরই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তার পরিবার।

বিয়ে,সিমরিন লুবাবা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত