ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

কলমাকান্দায় ইজিবাইক চাপায় শিশুর নিহত

কলমাকান্দায় ইজিবাইক চাপায় শিশুর নিহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও এলাকায় দুটি ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের সময় একটি ইজিবাইকের নিচে চাপা পড়ে সাউদা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওমরগাঁও নামাপাড়া মাদ্রাসা-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাউদা মনি ওই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সাউদা মনি। এ সময় বিপরীত দিক থেকে আসা দুটি ইজিবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে একটি ইজিবাইক শিশুটির ওপর পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ইজিবাইকের নিচ থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত