ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

শৈশবের ভয়াবহ স্মৃতি নিয়ে মুখ খুললেন প্রিয়ন্তী উর্বী

শৈশবের ভয়াবহ স্মৃতি নিয়ে মুখ খুললেন প্রিয়ন্তী উর্বী

নিজের শৈশবের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি দেশে শিশু নির্যাতন ও সহিংসতার বিভিন্ন ঘটনায় উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন লেখা প্রকাশ করেন তিনি।

সেখানে অভিনেত্রী জানান, মাত্র ৪ থেকে ৫ বছর বয়সে তিনিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন। সেই অভিজ্ঞতার মানসিক ক্ষত এখনও তাকে তাড়িয়ে বেড়ায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া লেখায় প্রিয়ন্তী উর্বী বলেন, জীবনের কিছু ঘটনা কখনও ভোলা যায় না, মানুষ শুধু নীরবে সেগুলো নিয়ে বাঁচতে শেখে। নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টাও করেন তিনি, যাতে মনের ভেতরের অস্থিরতা কিছুটা কমে।

শৈশবের সেই স্মৃতি তুলে ধরে অভিনেত্রী লেখেন, ছোটবেলায় তিনি বুঝতে পারতেন না ঠিক কী ঘটছে, তবে অনুভব করতেন বিষয়টি স্বাভাবিক নয়। তার ভাষায়, বাবা-মা কখনও এভাবে স্পর্শ করেননি। এখন বড় হয়ে তিনি উপলব্ধি করেন, এমন অভিজ্ঞতা একটি শিশুর মনে কতটা ভয়, অস্বস্তি ও না-বলা কষ্ট জমিয়ে রাখে।

সম্প্রতি রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের মধ্যে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেন প্রিয়ন্তী উর্বী। এ ঘটনায় বিভিন্ন অঙ্গনের মানুষের মতো তারকারাও ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন।

অভিনেত্রী বলেন, শিশু নির্যাতন বা ধর্ষণের খবর সামনে এলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তার মতে, ধর্ষক ও নির্যাতনকারীদের কঠোর শাস্তি হওয়া উচিত, কারণ তারা শুধু একজন মানুষকে নয়, একটি শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস ও শৈশবকেই ধ্বংস করে দেয়।

লেখার শেষদিকে বাবার প্রতি গভীর ভালোবাসার কথাও উল্লেখ করেন প্রিয়ন্তী উর্বী।

তিনি জানান, কাজের ব্যস্ততার মাঝেও অনেক সময় তার মনে হয় কোথাও হারিয়ে যেতে, যেখানে কেউ তাকে চিনবে না এবং হয়তো সেখানে কিছুটা শান্তি মিলবে।

প্রিয়ন্তী উর্বী,মুখ খুললেন,শৈশবের ভয়াবহ স্মৃতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত