ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

শুভশ্রীকে নিয়ে আবেগঘন পোস্ট দেবের

শুভশ্রীকে নিয়ে আবেগঘন পোস্ট দেবের

দেব ও শুভশ্রীর জুটি মানেই যেন পুরনো নস্ট্যালজিয়া। সময়ের সঙ্গে বদলে গেছে তাদের সম্পর্ক। প্রেমের সম্পর্ক না থাকলেও দুই তারকাকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেব আর শুভশ্রী নিজেদের মত কাজ করলেও ভক্তের চাওয়া ছিল তাদের একসঙ্গে পর্দায় দেখা। আর সেটাই সত্যি হতে যাচ্ছে। দেবের পরিচালনায় সিনেমা করলেও শুভশ্রী। সে অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন অভিনেত্রী আর এবার থেমে থাকলেন না দেবও।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, কয়েক দিন আগেই পরিচালক দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার পালটা শুভশ্রীকে খোলা চিঠি লিখলেন দেব। সোশ্যাল মিডিয়ায় 'দেশু ৭'-এর শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করে অভিনেত্রীর প্রতি কৃতজ্ঞতা ও মনের কথা প্রকাশ করেছেন তিনি।

শুভশ্রীকে ধন্যবাদ জানিয়ে দেব লেখেন, প্রথমবার সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নেয়ার সময় তার চারপাশে ছিল অনেক অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতেও শুভশ্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, চিত্রনাট্য, সিনেমার নাম কিংবা শেষ পর্যন্ত গল্প কোন দিকে যাবে এসব না জেনেই 'দেশু ৭'-এ কাজ করার জন্য রাজি হয়েছিলেন অভিনেত্রী।

দেবের কথায়, শুভশ্রীকে তিনি বহুদিন ধরে চেনেন। কিন্তু এই সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাকে যেন নতুন করে চিনেছেন। অভিনেত্রী হিসেবে তার বিকাশের পাশাপাশি একজন মানুষ হিসেবেও শুভশ্রীর পরিবর্তন তাকে মুগ্ধ করেছে। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে শুভশ্রী যেভাবে ভারসাম্য বজায় রেখেছেন, সেটিও দেবের কাছে অনুপ্রেরণার। এতটা এগিয়ে যাওয়ার পরও মাটির কাছাকাছি থাকার জন্য অভিনেত্রীর প্রশংসা করেছেন তিনি।

একইসঙ্গে দেব ধন্যবাদ জানিয়েছেন তার পাশে থাকার জন্য এবং 'দেশু' জুটির প্রতি দর্শকদের ভালোবাসা ধরে রাখার জন্য। শুভশ্রীর ভবিষ্যৎ জীবনের জন্যও জানিয়েছেন শুভকামনা। দেবের এই পোস্ট ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বসিত ভক্তরা। অনেকেই পুরনো 'দেব-শুভশ্রী' জুটির স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কেউ আবার মন্তব্য করেছেন, "এরা যদি একসঙ্গে থাকত!" আবার অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন 'দেশু ৭' দেখার জন্য।

দুর্গা পূজায় প্রেক্ষাগৃহে আসার কথা 'দেশু ৭'-এর। সিনেমার শুটিং শেষ হয়েছে, শুরু হয়েছে ডাবিং। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় দেব ও শুভশ্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। সিনেমাটির একটি আইটেম গানেও দেখা যাবে ইধিকা পালকে।

দেব,আবেগঘন পোস্ট,শুভশ্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত