ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিনেমার রঙিন জীবন ছেড়ে যেভাবে কাটছে পপির জন্মদিন

সিনেমার রঙিন জীবন ছেড়ে যেভাবে কাটছে পপির জন্মদিন

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির জন্মদিন আজ (১০ সেপ্টেম্বর)।

নব্বই দশকের শেষভাগ থেকে শুরু করে প্রায় তিন দশক পর্দায় দাপুটের সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই লাইট-ক্যামেরা-আকশন থেকে হারিয়ে যান। গত প্রায় ৬ বছর ধরে পর্দার অন্তরালে থেকে স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটছে এ নায়িকার।

জীবনের বিশেষ এই দিনটি নিয়ে পরিকল্পনার ব্যাপারে সংবাদমাধ্যমে এ অভিনেত্রী জানিয়েছেন―তেমন কোনো পরিকল্পনা নেই তার। ঘরোয়াভাবেই দিন কাটছে। তবে মসজিদ-মাদরাসায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। মূলত পরিবারের সঙ্গেই দিন কাটছে তার। আর জন্মদিনে বাবাকে ভীষণ মিস করেন বলেও জানিয়েছেন পপি।

১৯৯৭ সালে নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত 'কুলি' সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমার মাধ্যমেই সাফল্য লাভ করায় পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে প্রায় আড়াইশ' সিনেমায় অভিনয় করেছেন।

পর্দায় অনবদ্য অভিনয়ের কারণে স্বীকৃতিস্বরূপ 'কারাগার', 'মেঘের কোলে রোদ' ও গঙ্গাযাত্রা' সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন পপি।

১৯৭৯ সালের ১০ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন পপি। তারকা খ্যাতি লাভ করার পর তার জন্মদিন বরাবরই ছিল চলচ্চিত্র পাড়ার এক বিশাল উৎসব। ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার জোয়ারে ভাসতেন। তবে সময়ের পরিক্রমায় পরিবর্তন এসেছে। বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকায় সেসব দিন এখন শুধুই স্মৃতি তার কাছে।

পপির জন্মদিন,সিনেমার রঙিন জীবন,যেভাবে কাটছে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত