ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ভেনিস উৎসবে ফিলিস্তিনের গল্প, 'নাজা' পেল ২৫ মিনিটের করতালি

ভেনিস উৎসবে ফিলিস্তিনের গল্প, 'নাজা' পেল ২৫ মিনিটের করতালি

ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে গাজায় ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালিত প্রাণঘাতী ব্যবস্থার প্রয়োগ নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র 'নাজা'।

প্রিমিয়ারে প্রদর্শনী শেষে সিনেমাটির প্রশংসায় উপস্থিত দর্শক ও বিচারকেরা একটানা ২৫ মিনিট দাঁড়িয়ে করতালি দেন।

৮০ মিনিট দৈর্ঘ্যের এ প্রামাণ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ইসরায়েলি নির্মাতা জুভাল আব্রাহাম ও রাচেল সজোর। দীর্ঘ প্রায় তিন বছরের অনুসন্ধানের ওপর ভিত্তি করে এটি নির্মাণ করা হয়েছে।

এতে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বাহিনীর সাবেক ও কর্মরত সদস্যদের গোপন সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে।

করতালি,২৫ মিনিট,নাজা,ফিলিস্তিনের গল্প,ভেনিস উৎসব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত