ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ভক্তের বুকে নিজের চেহারা, অবাক শেহনাজ গিল

ভক্তের বুকে নিজের চেহারা, অবাক শেহনাজ গিল

প্রিয় তারকার প্রতি অনুরাগীদের ভালোবাসার বহিঃপ্রকাশে কতটা ভিন্নতা থাকতে পারে, তারই নজির মিলল ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের এক ভক্তের কাণ্ডে। প্রিয় অভিনেত্রীর মুখের ছবি বুকে ট্যাটু করিয়েছেন ওই অনুরাগী।

শুধু তা-ই নয়, সেই ট্যাটু দেখাতেই শেহনাজের সামনে হাজির হন তিনি। বিষয়টি দেখে রীতিমতো চমকে যান অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ওই অনুরাগীর সঙ্গে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন শেহনাজ। এ সময় তার বুকের ট্যাটুটি চোখে পড়ে অভিনেত্রীর।

কৌতূহলী হয়ে শেহনাজ প্রশ্ন করেন, 'তুমি এই ট্যাটুটা কেন করালে?'

জবাবে ওই অনুরাগী বলেন, 'আমি আপনার ভক্ত।' তখন শেহনাজ বলেন, 'আমি জানি তুমি আমার ভক্ত, কিন্তু…'। অবশ্য কথা শেষ করার আগেই অন্যদিকে মন চলে যায় অভিনেত্রীর। পরে ওই অনুরাগীকে ধন্যবাদ জানান তিনি, এমনকি তার হাতও ধরেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর শেহনাজের ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। একজন নেটাগরিক লিখেছেন, 'এর আগে হাতে ট্যাটু করিয়েছিল। তখন শেহনাজ বলেছিলেন, 'যা করেছ ঠিক আছে, খুব ভালো। কিন্তু হৃদয়ে আর ট্যাটু করিও না।' কিন্তু উনি দেখছি শেহনাজের কথা একটাও শোনেননি।

শেহনাজ গিল,নিজের চেহারা,ভক্তের বুকে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত