ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ১৮

নোয়াখালীর দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৮ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার বিকেলে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেল ও রিলাক্স আবাসিক হোটেলে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, অভিযানে রাজ আবাসিক হোটেল থেকে ৬ জন পুরুষ ও ৭ জন নারী এবং রিলাক্স আবাসিক হোটেল থেকে ১ জন পুরুষ ও ৫ জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার পেয়ার আহমেদ বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ১৮,ডিবির অভিযান,দুই আবাসিক হোটেল,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত