অনলাইন সংস্করণ
১০:৫৬, ২২ সেপ্টেম্বর, ২০২৬
মুক্তির এক বছর আগেই গিনেস রেকর্ড বুকে জায়গা করে নিল দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন এবং বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন অভিনীত ‘রাকা’। প্রযুক্তিগত উৎকর্ষ এবং ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে রেকর্ড গড়েছে ছবিটি। আটশো কোটি টাকার বিগ বাজেটের ছবিটি পরিচালনা করছেন অ্যাটলি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘রাকা’র শুটিং চলাকালীন একটি দৃশ্যে একসঙ্গে রিয়েল টাইমে ৩৭ জন শিল্পীকে মোশন ক্যাপচার করা হয়, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে আগে কখনও হয়নি। গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থা ‘সান পিকচার্স’-এর উপস্থিতিতে পরিচালক অ্যাটলি এবং নায়ক অল্লু অর্জুনের হাতে গিনেস রেকর্ডের প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
গিনস রেকর্ড বুকে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বসিত অল্লু অর্জুন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, আমাদের পুরো টিমের জন্য এটি এক অত্যন্ত গর্বের মুহূর্ত। পরিচালক অ্যাটলির অনন্য ভাবনা, দূরদর্শিতা ও নিখুঁত নির্দেশনা এবং পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই সাফল্য কোনোভাবেই সম্ভব হতো না। একইসঙ্গে এত বড় মাপের একটি প্রজেক্টে আস্থা রাখার জন্য আমি ‘সান পিকচার্স’সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
পরিচালক অ্যাটলি বলেন, ছোটবেলা থেকে আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কথা শুনে এসেছি, কিন্তু কখনও ভাবিনি যে একদিন আমাদের নিজেদেরও এমন কোনো রেকর্ড গড়ার সৌভাগ্য হবে। একটিমাত্র শুটিং সেশনে ৩৭টি চরিত্রকে মোশন-ক্যাপচারে একত্রিত করার জন্য এই স্বীকৃতি পাওয়াটা সত্যিই এক দারুণ অনুভূতি। আমরা যখন বড় স্বপ্ন দেখি এবং পুরো বিশ্বাসের সঙ্গে সকলে মিলে একসঙ্গে কাজ করি তখন কখনও কখনও এমন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। ঈশ্বরের কৃপায়, আমি আমার পুরো টিমের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। যারা এই স্বপ্নকে বিশ্বাস করেছিল।
নায়ক না, নাসার বিজ্ঞানী হতে চেয়েছিলেন— আল্লুর গল্প চমকে দেবে আপনাকে উল্লেখ্য, আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত ‘রাকা’ সিনেমার। অল্লু অর্জুন ও দীপিকাকে ছাড়াও দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে।