ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

অনেক ধরণের মন্তব্য আসবে, সেসব নিয়ে বসে থাকা যাবে না: মালাইকা

অনেক ধরণের মন্তব্য আসবে, সেসব নিয়ে বসে থাকা যাবে না: মালাইকা

অল্প সময়ে গল্পটা নিজের করে নিয়েছেন মালাইকা চৌধুরী। একাধিক নাটকে প্রশংসা কুড়িয়েছেন। জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তবে আপাতত ক্যামেরার সঙ্গে যোগাযোগ কমিয়েছেন। পড়ার টেবিলে সময় দিতে এই সিদ্ধান্ত বলে জানালেন তিনি।

মালাইকা বললেন, ‘আপাতত বিরতিতে আছি। পড়াশোনায় সময় দিচ্ছি। ক্লাস চলছে। তাই ক্যামেরার সঙ্গে যোগাযোগ তেমন হচ্ছে না।’

তবে বিরতিতে থাকলেও প্রচারিত নাটকগুলো দর্শকের সঙ্গে রেখেছে তাকে। সেসব পাচ্ছে নেটিজেনদের সমাদর। মালাইকার কথায়, ‘দর্শক আমার কাজগুলো পছন্দ করেছেন। এটা দেখে খুবই ভালো লাগছে। আমি চাই সামনে যেন ভালো কাজ দিতে পারি। তবে একটু ধীরে সুস্থে পথ চলতে চাই।’

আপাতত পাঠ্যবইয়ের সঙ্গেই সম্পর্কে থাকতে চান উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘নবম সেমিস্টারে আছি। এক বছর আছে স্নাতক শেষ হতে। তাই ভালোভাবে পড়াশোনা শেষ করতে চাচ্ছি। তারপর অভিনয়ে পুরো সময় দিতে পারব বলে আশা করি।’

চলতি বছরটা ভালো গেছে মালাইকার। দর্শকের মনে জায়গা করেছেন তিনি। তার কথায়, ‘এ বছর আমার বেশ কয়েকটা কাজ এসেছে। সেগুলো প্রশংসা পেয়েছে। দর্শক পছন্দ করেছেন। আমাকে অনেকে বলেছেন ভালো কাজ করতে। সব মিলিয়ে বছরটা ভালো গেছে।’

সোশ্যাল মিডিয়া কাছাকাছি করেছে দর্শক ও শিল্পীদের। এর যেমন ইতিবাচক দিক আছে। আছে বিড়ম্বনাও। পান থেকে চুন খসলে শিল্পীদের ব্যক্তিগত জীবনও নাকার করে দেন নেটিজেনরা। মালাইকা সেসব সামলই পথ চলতে চান। তার কথায়, ‘আমি একেবারেই নতুন। আস্তে আস্তে শিখছি। তবে মনে করি কাজ ভালো যেমন হবে খারাপও তেমন হবে। অনেক ধরণের মন্তব্যও থাকবে। সেসব নিয়ে বসে থাকা যাবে না। এগিয়ে যেতে হবে।’

মালাইকা অভিনীত কাজগুলোর মধ্যে রয়েছে ‘সন্ধিক্ষণ’, ‘ক্ষতিপূরণ’, ‘অভিযান, ‘আমার রাজ্যে তুমি’, ‘প্রিয়জন’। তার সহশিল্পীর তালিকায় ছিলেন ফারহান আহমেদ জোভান, ইয়াশ রোহান, তৌসিফ মাহবুব, পার্থ শেখ প্রমুখ।

মালাইকা,বসে,মন্তব্য,অনেক ধরণের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত