ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙ্গামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাঙ্গামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

রাঙ্গামাটি কোতয়ালী থানা-পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নুর উদ্দিন সোহাগ এবং রাঙ্গামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন।

১০ নভেম্বর পার্বত্য জেলা রাঙ্গামাটির বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন—রাঙ্গামাটি পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দাশ (৩৮), জেলা ছাত্রলীগের সদস্য মো. পারভেজ মোশারফ হোসেন (২৫), আরিয়ান রিয়াজ (২৪), যিশু চৌধুরী (৩০), মো. রাকিব (১৯) ও নাজমুল সাকিব রাফি (২৪), রাঙ্গামাটি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হানিফ (৩৬) এবং শ্রমিক কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সেলিম (৫৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

১০ নেতাকর্মী গ্রেপ্তার,নিষিদ্ধ সংগঠন,রাঙ্গামাটি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত