ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৫৪ জনের মধ্যে হাম ও উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর-এর নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে ২ জন এবং খুলনা ও বরিশালে একজন করে মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে হামে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৮১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

এতে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ৪৪ হাজার ২৬০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৬ হাজার ৯৯ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৩০ হাজার ৮৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৭ হাজার ২২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

৭ জনের মৃত্যু,একদিন,হাম ও উপসর্গ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত