অনলাইন সংস্করণ
১৮:০৯, ০৬ মে, ২০২৬
হাম-রুবেলা ও মুখে খাওয়ার পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন চালান দেশে পৌঁছেছে। বুধবার (৬ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এই চালান এসে পৌঁছায়।
বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হাম-রুবেলা ও পোলিও ছাড়াও এই চালানে যক্ষ্মা প্রতিরোধের টিকা, পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়া প্রতিরোধী টিকা এবং টাইফয়েডের টিকাও রয়েছে।
চালান গ্রহণ শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে এবং সামনে টিকার কোনো সংকট থাকবে না।
তিনি আরও বলেন, মাত্র ২৪ দিনের মধ্যে এসব টিকা দেশে আনা সম্ভব হয়েছে, যা একটি বড় অর্জন। আগামী ১০ মের মধ্যে হামসহ আরও ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে বলেও জানান তিনি।