ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হাম পরিস্থিতির অবনতি, গত ২৪ ঘণ্টায় ঝরল ১২ প্রাণ

হাম পরিস্থিতির অবনতি, গত ২৪ ঘণ্টায় ঝরল ১২ প্রাণ

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি স্বাস্থ্য পরিচালনা কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৫২ দিনে দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২৬৮ জন উপসর্গ নিয়ে মারা গেছেন এবং হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনই শিশু। তাদের মধ্যে পাঁচজন উপসর্গ নিয়ে এবং দুজন হাম আক্রান্ত হয়ে মারা গেছে।

এই সময়ে দেশের আট বিভাগে আরও ১ হাজার ৫৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে সিলেট বিভাগে, যেখানে শনাক্ত হয়েছে ১৮২ জন। এরপর রয়েছে ঢাকা বিভাগ, সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ১২২ জন।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৫৫ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ পর্যন্ত দেশে মোট ৪৪ হাজার ২৬০ জন হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

ঝরল ১২ প্রাণ,২৪ ঘণ্টা,হাম পরিস্থিতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত