ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, একদিনে আরও ৭ মৃত্যু

হামে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, একদিনে আরও ৭ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গেছে।

শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে ঢাকায় ২ জন, খুলনায় ১ জন, সিলেটে ৩ জন এবং বরিশাল বিভাগে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮২ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২১২ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। এতে করে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৪৬ হাজার ৭১০ জনের মধ্যে হামজনিত উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ৬ হাজার ৪৯০ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৩২ হাজার ৮৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ১৫২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও ৭ মৃত্যু,একদিন,হামে আক্রান্তের সংখ্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত