ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হামের বিস্তার অব্যাহত, একদিনে আরও ৬ জনের মৃত্যু

হামের বিস্তার অব্যাহত, একদিনে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪১৫ জনের মৃত্যু হলো।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৮ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৪১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৫০০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬ হাজার ৯৩৭ জনের।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩১ হাজার ৯৯২ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

৬ জনের মৃত্যু,একদিনে,হামের বিস্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত