অনলাইন সংস্করণ
১৭:৩৪, ১৪ মে, ২০২৬
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৬ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ শিশুর।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬৩ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৩৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭০ শিশু।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে।