ঢাকা শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, ছড়াচ্ছে সারাদেশে

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, ছড়াচ্ছে সারাদেশে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।

আজ শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১২ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। এতে করে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন এবং নিশ্চিত হামে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জনের হাম শনাক্ত হয়েছে। এতে করে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯৪ জনে।

একই সময়ে আরও ১ হাজার ৯৬৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। ফলে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০৭ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

ছড়াচ্ছে সারাদেশে,১৩ শিশুর মৃত্যু,হাম ও উপসর্গ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত