ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলের ড্রোন হামলায় আল জাজিরার আরেক সাংবাদিক নিহত

ইসরায়েলের ড্রোন হামলায় আল জাজিরার আরেক সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) আল জাজিরা এক প্রতিবেদনে মোহাম্মেদ উইশাহ নামে তাদের ওই প্রতিবেদকের নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে।

তাদের প্রতিবেদনে আল জাজিরা জানায়, গাজা শহরের মূল সড়কে গাড়ি চালানোর সময় তাকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। তিনি আল জাজিরার মুবাশের প্রতিনিধি ছিলেন।

উইশাহকে হত্যার মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হাতে এ পর্যন্ত নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের সংখ্যা দাঁড়ালো ২৬২ জনে।

আবা/এসআর/২৬

ইসরায়েল,সাংবাদিক,ড্রোন হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত