
ট্রুথ সোশ্যালের পোস্ট করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ট্রুথ সোশ্যালের পোস্ট সাধারণ মানুষের কাছে প্রকাশের আগেই অর্থের বিনিময়ে দেখার সুযোগ দেওয়ার বিতর্কিত উদ্যোগের কারণে এই মামলা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ম্যানহাটনের মার্কিন জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলায় বলা হয়েছে, ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের পোস্ট প্রায়ই আর্থিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।
মামলায় অভিযোগ করে বলা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে ট্রাম্প সরকারি গুরুত্বপূর্ণ তথ্য থেকে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি করেছেন। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দিতে সক্ষম, তাদের কাছে বাজারে প্রভাব ফেলতে পারে—এমন সরকারি তথ্য সাধারণ মানুষের আগে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে সরকারি ঘোষণাগুলো সাধারণের কাছে প্রকাশের আগেই দেখার সুযোগ দিতে মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত অর্থ নিচ্ছেন।
মামলাটি করেছে সংবাদ সংস্থা দ্য ইন্টারসেপ্ট মিডিয়া এবং অলাভজনক সংগঠন ফ্রিডম অব দ্য প্রেস অ্যাসোসিয়েশন।
আবা/এসআর/২৬