ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

এস সপ্তাহের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

এস সপ্তাহের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়ার একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান। যেটি স্বাক্ষরিত হলে সাতদিনের মধ্যে তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবেন। খবর- বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আরাঘচি নিউইয়র্কে সাংবাদিকদের বলেন ‘যদি প্রয়োজনীয় শর্ত মানা হয়’ তাহলে চুক্তিটি করা সম্ভব। আর নতুন প্রস্তাবে যা বলা হয়েছে তা জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতেই আছে বলে জানান তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের প্রস্তাবের ব্যাপারে জিজ্ঞেস করা হলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে ইতিবাচক আলোচনা চলছে। যারমধ্যে পারমাণবিক ইস্যুও আছে।

গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক পাল্টা হামলা চালায়। এরসঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

এই যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট চাহিদার ২০ শতাংশ জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ দিয়ে পার হতো। ইরান হরমুজ বন্ধ করার পর বিশ্বব্যাপী জ্বালানি নিয়ে টালমাটাল পরিস্থিতি দেখা দেয়।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে হবে মধ্যবর্তী নির্বাচন। জ্বালানির দাম বৃদ্ধি ও টালমাটাল পরিস্থিতির বিষয়টি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরও চাপ বৃদ্ধি করেছে। এখন তার ওপর চাপ তৈরি হয়েছে এই যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়।

নতুন প্রস্তাব নিয়ে আরাঘচি সাংবাদিকদের বলেন, “যদি প্রয়োজনীয় শর্ত পূরণ হয়, তাহলে হরমুজ প্রণালি পুনরায় খুলে যেতে পারে। সাতদিনের মধ্যে স্বাভাবিক জাহাজ চলাচল হতে পারে। প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন কী করবে সেটি তাদের ওপর নির্ভর করছে।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহকারী পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রাখে ইরান। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট ও দাম বৃদ্ধি দেখা দেয়। এখন মার্কিন প্রশাসন ইরানের এই শর্তযুক্ত প্রস্তাব গ্রহণ করবে কিনা, তার ওপর নির্ভর করছে লোহিত সাগর ও পারস্য উপসাগরের ভবিষ্যতের তেল সরবরাহ।

আবা/এসআর/২৬

হরমুজ,প্রস্তাব,ইরান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত