ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা দ্য সিলভা

চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা দ্য সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের রানঅফের ভোটের ব্যালট গণনা শেষ হয়েছে। ফলাফলে প্রতিদ্বন্দ্বি ফ্লাভিও বলসোনানো থেকে খুবই অল্প ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও ঐতিহ্যগতভাবে কট্টর ফিলিস্তিনপন্থি লুলা দ্য সিলভা।

সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে জানায়, ব্রাজিলের নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট গণনা হয়েছে। এরমধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অপরদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। যা প্রদর্শন করছে তাদের মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

আলজাজিরা আরও জানায়, খুব বেশি ব্যবধান না হওয়ায় দুই প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বি শিবিরেই চরম উৎকণ্ঠা দেখা দিয়েছিল। ফলে দুই পক্ষকেই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়।

ফ্লাভিও বোলসোনারোর বাবা জেয়ার বোলসোনারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তাকে গতবার হারিয়ে প্রেসিডেন্ট হন বামপন্থি লুলা দ্য সিলভা।

কিন্তু জেয়ার বলসোনারো সামরিক বাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে লুলাকে দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করেন। এরপর তিনি বিভিন্ন আইনি জটিলতায় পড়ে আর নির্বাচন করতে পারেননি। এর বদলে তার ছেলে সিনেটর ফ্লাভিও নির্বাচন করেছেন। কিন্তু তার ছেলেও হেরে গেছেন।

গত ৪ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তা রানঅফে গড়ায়। রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করেন সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী।

ওইদিনের নির্বাচনে ফ্লাভিও সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছিলেন। আর লুলা হয়েছিলেন দ্বিতীয়। তবে রানঅফে তিনি ফ্লাভিওকে হারিয়ে দিয়েছেন।

সূত্র: বিবিসি, আলজাজিরা, রয়টার্স

আবা/এসআর/২৬

ব্রাজিল,প্রেসিডেন্ট,লুলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত