অনলাইন সংস্করণ
১৩:০৩, ০৯ মার্চ, ২০২২
দীর্ঘ সময় ব্যাটারির চার্জ, দারুণ ডিজাইন, ভালো মানের ক্যামেরা আর দামটা হাতের নাগালে, এসবই চান ক্রেতারা। আর এসবের সমন্বয়ে বাজারে এসেছে ভিভো ওয়াই২১টি। এর আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জ। দাম ১৭ হাজার ৯৯০ টাকা।
পারফরম্যান্স: ভিভো ওয়াই২১টিকে সাপোর্ট করছে প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৮০। স্মার্টফোনটির ৬ দশমিক ৫১ ইঞ্চির এইচডি প্লাস হেলো ফুলভিউ ডিসপ্লেটি দর্শকদেরকে রেজার-শার্প ডিটেইলস ও প্রাণবন্ত কালার সমৃদ্ধ ভিডিও কোয়ালিটি দেবে। দীর্ঘ সময় ধরে গেমিং বা ভিডিও দেখার কারণে যাতে চোখে সমস্যা না হয়, সেজন্য ওয়াই২১টিতে আই-প্রোটেকশান মোড রয়েছে যা, অতিবেগুনি রশ্মি থেকে চোখকে রক্ষা করবে। স্মার্টফোনটির ইন্টারনাল স্টোরেজ ১২৮ গিগাবাইট; যা এডিশনাল মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। ডিজাইন: বড় ব্যাটারি থাকা সত্ত্বেও দুর্দান্ত ডিজাইন রয়েছে ভিভো ওয়াই২১টি স্মার্টফোনে। ২.৫ডি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন স্মার্টফোনটিকে একটি মনোমুগ্ধকর লুক দিয়েছে। ৮ মিলিমিটারের স্লিম ও ১৮২ গ্রাম ওজনের স্মার্টফোনটি হাতে রাখতেও আরামদায়ক। দ্রুত লক-আনলকের জন্য স্মার্টফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। এছাড়া ফেস এওয়েক প্রযুক্তির মাধ্যমেও চোখের পলকে আনলক করা যাবে ভিভো ওয়াই২১টি।
চিয়ার্স টু ইটস ক্যামেরা: ১৭ হাজার ৯৯০ টাকার এ স্মার্টফোনের ক্যামেরাটি দুর্দান্ত। ৫০ মেগাপিক্সেলের বড় মেইন ক্যামেরা রয়েছে এ মডেলে। এছাড়া এর ম্যাক্রো ক্যামেরাটি ৪ সেন্টিমিটার পর্যন্ত কাছে থেকে ফোকাস করতে পারে। ফলে অনেক ক্ষুদ্র বস্তুরও স্পষ্ট ছবি তুলতে পারবে এটি। এছাড়া একটি বোকেহ মোড ক্যামেরাও রয়েছে স্মার্টফোনটির রিয়ারে। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার নাইট সেলফি ক্যামেরা। এতে বেশ কিছু মোড যুক্ত রয়েছে, যা দিয়ে সহজেই দারুণ ছবি তোলা যাবে। প্রয়োজন হবে না এডিটিংয়ের।
সুপার নাইট মোডটি স্টাইলিশ নাইট ফিল্টার ব্যবহার করে। এর সুপার এইচডিআর ফিচার, ছবির বিষয়বস্তুও রংকে হাইলাইট করে ও ডিটেইলকে আরও শার্প করে তোলে।