অনলাইন সংস্করণ
১৭:৪০, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলা সাহিত্যে কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, গবেষণা, শিশুসাহিত্য, অনুবাদ, বিজ্ঞান ও মুক্তিযুদ্ধভিত্তিক রচনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় নয়জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার–২০২৫ প্রদান করা হচ্ছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রাপ্তরা হলেন— কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।