ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আর পোস্টার ব্যবহার করা যাবে না। একজন প্রার্থী তার আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন। নতুন আচরণবিধিতে এই বিধান সংযোজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিলবোর্ডের আকারও নির্ধারণ করা হয়েছে—দৈর্ঘ্য সর্বোচ্চ ১৬ ফুট ও প্রস্থ ৯ ফুট। এছাড়া প্রচারণা কিংবা নির্বাচনের দিনে কোনো ধরনের ড্রোন, কোয়াড কপ্টার বা এ ধরনের যন্ত্র ব্যবহার করা যাবে না।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সঙ্গে সমন্বয় রেখে আচরণবিধির খসড়া প্রণয়ন করে বুধবার আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি।

নারীদের সাইবার বুলিং রোধ, বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারণা নিষিদ্ধ করা, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধান যুক্ত করা হয়েছে নতুন আচরণবিধিতে।

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় দণ্ডও বাড়ানো হচ্ছে। নতুন প্রস্তাব অনুযায়ী, জরিমানার পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি প্রার্থিতা বাতিলের বিধানও রাখা হয়েছে। তবে আগের মতো ছয় মাসের কারাদণ্ডের বিধান বহাল থাকছে।

জানা গেছে, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আগের বেশির ভাগ বিধান বহাল থাকলেও এবার বেশ কিছু নতুন ধারা সংযোজন করা হয়েছে।

বাড়ছে দণ্ড,আচরণবিধি লঙ্ঘন,পোস্টার নিষিদ্ধ,জাতীয় নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত