ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ সেনা সদস্য আহত হয়েছেন।

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার (১৩ ডিসেম্বর) খুদে বার্তায় এ কথা জানায়।

আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন।

সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ চলমান রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

আবা/এসআর/২৫

সুদান,শান্তিরক্ষী,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত