ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার: শিল্প ও বাণিজ্য মন্ত্রী

বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার: শিল্প ও বাণিজ্য মন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জানান, গত আওয়ামী লীগ সরকারের আমলে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করবে বর্তমান সরকার।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবে এবং বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি আন্তঃদেশীয় বাণিজ্যের বৈশ্বিক স্থবিরতা কাটিয়ে উঠতেও সরকার কাজ করবে।

এর আগে, সকালে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান খন্দকার আব্দুল মুক্তাদির। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সরকারের বাণিজ্য খাতসংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

শিল্প ও বাণিজ্য মন্ত্রী,জোর দিচ্ছে সরকার,বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত