ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন: তথ্যমন্ত্রী

সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন: তথ্যমন্ত্রী
ফাইল ছবি

সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন, এবং এ ব্যাপারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের কর্মশালায় উপস্থিত হয়ে তৃতীয় সেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, আমরা আজ দ্বিতীয় দিনের মতো আমাদের কর্মশালা শুরু করেছি। মোট ৪টা সেশনের মধ্যে তিন নম্বর সেশন গেলো। আজকে বিকেলে চতুর্থ সেশনের মধ্য দিয়েই আমাদের এই কর্মশালা সমাপ্ত হবে।

তিনি আরও বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের যে কথা বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমরা আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে সব মনোযোগকে নিহিত করেছি সেই কাজে।

মন্ত্রী বলেন, এর মধ্যে জনগণকে সেবা দেয়ার পাশাপাশি, আমরা আমাদের এই আইন বিভাগকে, বিশেষ করে জাতীয় সংসদকে পরিপূর্ণ মাত্রায় কীভাবে কাজে লাগাতে পারি, এবং সরকারি দল হিসেবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্বগুলো আমাদের আছে, সেটা আমরা কীভাবে করতে পারি—সেগুলো নিয়ে কাজ করছি।

তথ্যমন্ত্রী,সংসদ,অধিবেশন,রাষ্ট্রপতি,মো. সাহাবুদ্দিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত