ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে পথচারীদের মাঝে উপজেলা বিএনপি সভাপতির ইফতার বিতরণ

মির্জাগঞ্জে পথচারীদের মাঝে উপজেলা বিএনপি সভাপতির ইফতার বিতরণ

​পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় রোজাদার সাধারণ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু।

​বৃহস্পতিবার বিকেলে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তিনি নিজ হাতে ইফতার প্যাকেট তুলে দেন। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিএনপি নেতৃবৃন্দ। ​ইফতার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা।

রিকশাচালক মো. লিটন বলেন, “ইফতারের সময় হয়ে আসছিল, কিন্তু গন্তব্যে পৌঁছাতে দেরি হবে ভেবে চিন্তায় ছিলাম। নান্নু ভাইর দেওয়া এই ইফতার পেয়ে খুব উপকার হলো। উনার জন্য দোয়া করি।”

​এক যাত্রী জানান, “হঠাৎ করেই ইফতার হাতে পেলাম। বেশ ভালো লাগলো। নান্নু সাহেবের এই উদ্যোগকে স্বাগত জানাই। এভাবে বিত্তবানদের উচিত মানুষের পাশে থাকা।”

​ইফতার বিতরণকালে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, পুরো রমজান মাস জুড়ে উপজেলার বিভিন্ন স্থানে তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।

এ বিষয় আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু বলেন,​ “রমজান মানে কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ত্যাগের ও নীতিগত শিক্ষা দেয়। একদিন ইফতার বা এক বেলা আহার করানো বড় কথা নয়, বরং রমজানের শিক্ষা থেকে আমাদের আয়োজন সবাইকে উদ্বুদ্ধকরণের ক্ষুদ্র বার্তা। দলের প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানাবো, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মোতাবেক আপনারা নিজ নিজ এলাকায় মানুষের পাশে দাঁড়ান, রমজানের শিক্ষা কাজ লাগান। আমি যেভাবে বিগত সময় ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও মহান আল্লাহ তায়ালা চাইলে থাকব ইনশাল্লাহ।”

মির্জাগঞ্জ,রোজাদার,পথচারী,বিএনপি সভাপতি,ইফতার বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত