ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

বিমান বাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিমান বাহিনী প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।

সোমবার (১৩ এপ্রিল) বিমানবাহিনীর সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

বিমান বাহিনী প্রধান,তুরস্কের রাষ্ট্রদূতের,সাক্ষাৎ,সামরিক সম্পর্ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত