ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল

দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন। একই সময়ে সন্দেহভাজন হাম বা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১১ জন। ফলে নিশ্চিত ও সন্দেহভাজন হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে।

এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ১৯১ জনে পৌঁছেছে। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৫৭২ জন।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৫ হাজার ৯৪২ জন।

হাম,উপসর্গ,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত