ঢাকা রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিশু নূর আমিনের (৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

গতকাল শনিবার বেলা ১১টা ১০ মিনিটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নূর আমিন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের রেজাউল করিম ফকিরের ছেলে। দৌলতদিয়া নৌপুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, ফায়ারসার্ভিসের লোকজন গতকাল বিকেল সারে পাঁচটায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে এবং আজ সকাল নয়টা থেকে উদ্ধার অভিযান শুরু করে।

এ-সময় দৌলতদিয়া ও আরিচা অঞ্চলের দুটি দলই উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করে। বেল সোয়া এগারোটার দিকে দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের কাছাকাছি তার লাশ পাওয়া যায়। দৌলতদিয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা জানান, গতকাল নিখোঁজ শিশুটি আজ বেলা সোয়া এগারোটার দিকে উদ্ধার করে ডুবুরি দল। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত